সোশ্যাল মিডিয়ায় ব্যবসায়ের জন্য ঝড় তুলবেন যেভাবে

A web page that points a browser to a different page after 60 seconds
কয়েকটি মূল স্ট্র‍্যাটেজি হাতে রাখলেই ব্যবসা ঘুরে দাড়াবেই।

দাড়ান। উপরের লাইনটা যতো সহজে আপনার চোখ আটকে ফেলেছে আমার মনে হয় না পরের লাইন গুলা পড়লেই আপনি সেরা উদ্যোক্তা হয়ে যাবেন। যদি একেবারে প্রফেশনালি চিন্তা করেন তবে আমার সামান্য কয়টা কথা কাজে লাগিয়ে আপনি ব্যবসায় নিয়মিত লাভের মুখ দেখতে পাবেন। আর যদি পড়তে না চান তবে এই লেখাটি স্কিপ করুন।

পৃথিবীতে তেলের চাইতে তথ্যের দাম বেশি। সুতরাং যতো বেশি ডেটা সংরক্ষণ করবেন ততো বেশি আপনি এগিয়ে থাকবেন।

কিন্তু ব্যবসার জন্য ডেটা কেনো? আচ্ছা এখন তাহলে কাজের কথা হচ্ছে। জয়পুরি শাড়ি বা সামথিং কিছু একটা আছে। ধরেন, এটার ভালো কিছু স্টক রেখে চাইলেন বিক্রির জন্য। ফেসবুকে বুস্ট দিলেন। টার্গেট ঠিক আছে তো? দেখেন ভেবে কারা কোন বয়সের মহিলারা কেনে? ২৫-৪০ আমি চোখ বন্ধ করে বলতে না পারলেও আমার আন্দাজ কাছাকাছি।

এর সাথে আপনার ফেসবুক মার্কেটারকে এও বলে দিন যাতে বিভাগীয় শহরগুলোকে টার্গেট করে। এবার, ছোট্ট একটা টিপস, যে পোস্ট বুস্ট করবেন তার আগে পিকচার দেবেন লোগোসহ। বুস্ট শেষ?! এবার পোস্টে কতজন লাইক দিলো ধরে ধরে লিস্ট থেকে সব্বাইকে ইনভাইট করুন। ধরেন রিচ টার্গেট ১১০০০। কিন্তু লাইক দেবে ২৫০০। এর বেশি না।

বুস্ট মাসে দুইবার করলে হবে। বুস্টেড পোস্টে যতোজন লাইক দেবে তাদের সবাইকে ইনভাইট দিন।

এবার অন্য কথা। ইন্সটাগ্রাম আছে? প্রতিষ্ঠানের লোগো সহ একটা ছবি আপ দেন, সাথে পেজের লিংক। প্রতি ফেস্টিভে দিন। বৈশাখ, ঈদ। ঐ সময়টায় প্রতিদিন। এভাবে লিংকডইন, টুইটার আরো যতো আছে সবগুলোয় ফ্রেন্ড ফলোয়ার বাড়ান।

তবে, দীর্ঘ মেয়াদে চাইলে এসইও করতে পারেন। কিন্তু আমি বলবো ওটা বিনিয়োগ সাপেক্ষ। ছোট খাটো সাইট দাড় করিয়ে মোট মাট দু তিন বছর টানা এসইও করতে পারলে বাবুটা দৌড়াবেই।

No comments:

Post a Comment